রাজশাহীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে তিনজন এবং নগরীর উপকণ্ঠ কাটাখালির মোসলেমের মোড় নামক স্থানে দুইজন নিহত হন।
সকাল সাড়ে ১১টার দিকে কেশরহাট কোল্ডস্টোরেজের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি ট্রাক শ্যালোমেশিনচালিত ‘ভুটভুটিকে’ ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রভাষক জাহাঙ্গীর আলম (৩৫) নিহত হন। তিনি মোহনপুরের পাকুড়িয়া এলাকার বাসিন্দা।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরো দুইজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
সকালে নগরীর উপকণ্ঠে সড়ক দুর্ঘটনায় দুই কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সকালে কাটাখালির মোসলেমের মোড় এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাজমুল হক (৩৫) ও মিজানুর রহমান (৫০)।






