রাজশাহী বাগমারা হামিরকুৎসা গ্রামের পুকুর থেকে আলতাফ মাহমুদ সোনার নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলতাফ এলাকার মজিবুর রহমান সোনারের ছেলে। সে স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলো বলে পরিবারের সদস্যরা জানায়।
সোমবার রাত ৯টা পর্যন্তও মোবাইলে আলতাফের সঙ্গে যোগাযোগ হয় পরিবারের। এরপর থেকে সে নিখোঁজ হয়। সকালে স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।







