চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে স্বাক্ষর হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার চায় পরিবার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

রাজশাহীতে কলেজ শিক্ষার্থী ফারহান ইসরাক স্বাক্ষর হত্যার সুষ্ঠু বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিদের বিচার চান তার পরিবার। অন্যদিকে স্বাক্ষীর জন্য আগামী সোমবার তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবি বলছেন এ মামলায় অবশ্যই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত হবে। আসামিরা সবাই জামিনে থাকায় স্বাক্ষরের পরিবারকে ইতিমধ্যেই দুই একবার মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে মামলার বিষয়টি তুলে নিয়ে মিটমাট করতে বলা হয়েছে।

২০১৬ সালের ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কলেজে যাওয়ার পথে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা স্বাক্ষরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্ট ভোরে তার মৃত্যু হয়।

Banglabid

ঘটনার পরদিন নগরীর মতিহার থানায় মামলা করেন স্বাক্ষরের বাবা মোস্তফা কামাল বাবলু। পরে অজ্ঞাত সাত- আটজনকে আসামি করে এটি হত্যা মামলা হিসেবে আমলে নেয়া হয়।

স্বাক্ষর মারা যাওয়ার পর ৮ আগস্ট রিংকু ও তার সহযোগী মুন্নাকে আটক করে পুলিশ। ১১ আগস্ট তারা রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

রাজশাহীর মতিহার থানার এ মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তাজউদ্দিন আহমেদ ২০১৭ সালের ৭ জানুয়ারি মামলার চার্জশিট প্রদান করেন। পরে তা আদালতে দাখিল করা হয়।

Reneta

মামলার চার্জশিটে উল্লেখ করা আছে, ২৮ জুলাই রুয়েটের পাশে কাজলার অক্ট্রয় মোড়ে ডেকে নিয়ে স্বাক্ষরকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

আসামি নয় জনের মধ্যে সাবালক হলেন, রিংকু, বাপ্পী, মুন্না-২, বিশাল ওরফে শাকিল, মেহেদী ও হিরো। অন্য দিকে আসামি ফারহানা নাতাশা, তৌফিক হাসান তন্ময় ও মুন্না-১ নাবালিকা ও শিশু।

স্বাক্ষর রাজশাহী অগ্রণী ব্যাংক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন

মামলার বর্তমান অবস্থা জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবি রেবেকা সুলতানা চ্যানেল আই অনলাইনকে বলেন, বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে,দুটিই ট্রায়ালে আছে, নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনাল ১ আদালতে ট্রায়ালের জন্য আছে। মহানগর কোর্টে ট্রায়ালের জন্য আছে চার্জের পর্যায়ে।

তিনি বলেন, মামলাটা দুইভাগে বিভক্ত হয়েছে, আসামি যারা শিশু তাদেরটা আগে শিশু কিশোর অপরাধ আদলতে ছিল পরে আইন সংশোধন হয়ে নারী ও শিশু আদালতে দেওয়া হয়েছে। স্বাক্ষীর জন্য আগামী সোমবার তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে যেসব আসামি সাবালক তাদের মামলা মহানগর দায়েরা জজ কোর্টে আছে, যা কিনা চলতি বছরের ১৩ জানুয়ারি চার্জের জন্য ছিল, কিন্তু জটিলতার জন্য তা এখনো জমা দেওয়া হয়নি।

রাজশাহী জজ কোর্টের এ আইনজীবি বলেন, আদালত খুব দ্রুত এই মামলার তারিখ নির্ধারণ করবে, তবে দীর্ঘদিন ধরে জমা না দেওয়ার মামলার জটিলতা কারণ হিসেবে থাকতে পারে।

এক প্রশ্নের জবাবে রেবেকা সুলতানা বলেন, মামলায় আসামিরা জামিনে আছেন। আসামিদের শাস্তি নিশ্চিত তবে বাদীর স্বাক্ষীর ওপর সব কিছু নির্ভর করছে। স্বাক্ষীরা এখন পর্যন্ত ঠিকঠাক আছেন।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ লাশের ময়না তদন্তের শেষে ফলাফলে জানান, মাথা ও শরীরের অন্যান্য জায়গায় শক্ত বস্তুর আঘাতে গুরুতর জখম হওয়ার মৃত্যু হয়।

টানা আটদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বাক্ষরের

স্বাক্ষরের বাবা মো. মোস্তফা কামাল বাবলু চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালত কেন মামলার তারিখ দিতে দেরি করছে তা আমার বোধগম্য নয়। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁনের কাছে আবেদন করছি আমার ছেলের হত্যার যেন সুষ্ঠু বিচার হয়। ছেলে হত্যার সুষ্ঠু বিচারের জন্য আমি চাই এ বিচার যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয়।

মোস্তফা কামাল বলেন, আসামিরা জামিনে থাকার কারণে আমার মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে দুই-একবার হত্যাকাণ্ডের বিষয়টি আইনি প্রক্রিয়া থেকে ‍তুলে নিয়ে মিটমাটের জন্য ফোন দেওয়া হয়েছে। তবে আমি সে প্রস্তাবে রাজি হইনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেদিন মহানগর সম্মেলন সেদিনই কমিটি ঘোষণা: কাদের

পরবর্তী

ইলিয়াস কাঞ্চন: রাজপথের এক নিঃসঙ্গ যোদ্ধা

পরবর্তী

ইলিয়াস কাঞ্চন: রাজপথের এক নিঃসঙ্গ যোদ্ধা

হুমকিতে আছেন এরিক এরশাদ ও বিদিশা: সংবাদ সম্মেলনে দাবি

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT