চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী ও শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে হত্যায় অভিযুক্ত মাদকাসক্ত স্বামী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলি খাতুন (২০) ও তার পাঁচ মাস বয়সী মেয়ে ফারিয়া খাতুন।

মঙ্গলবার ভোরে যাত্রীবাহী বাস থেকে অভিযুক্ত স্বামী ফিরোজকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজশাহীর পুঠিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম।

তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজশাহীর পুলিশ সুপার ইফতে খায়ের আলম আরও জানান, ফিরোজ আরপিএল এলিগেন্স বাসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। একটি সড়ক দুর্ঘটনায় তার এক পা কাটা পড়ে। এরপর থেকে ফিরোজ হেরোইন সেবন শুরু করে।

একপর্যায়ে তিনি অতিমাত্রায় হেরোইন আসক্ত হয়ে পরেন। হেরোইন কেনার টাকার জন্য ফিরোজ মাঝেমধ্যেই স্ত্রী পলি খাতুনের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ ছিল রোজকার ঘটনা। এর সূত্র ধরেই রাগে-ক্ষোভে স্ত্রী ও কন্যাশিশুকে ঘুমের ঘোরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Reneta

আটক ফিরোজকে রাজশাহী নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: স্বামী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT