রাজশাহীর চারঘাটে সুইপার কলোনীতে অতিরিক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের বিভিন্ন সময়ে তারা মারা যায় বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন, চারঘাট উপজেলার সুইপার কলোনীর জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোরশহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরেরর হেলাল উদ্দিন (৫৬)।
এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তাদের মৃত্যু অতিরিক্ত মদ্য পানের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।










