চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে পানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
জনপদ, রাজশাহী
A A

রাজশাহীতে ওয়াসার পানির দাম তিনগুণ বৃদ্ধি এবং দেশজুড়ে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির আয়োজনে নগরীর তালাইমারি মোড় থেকে গণমিছিলটি বের হয়।

এতে মহানগর ও মতিহার থানা ওয়ার্কার্স পার্টি ছাড়াও স্থানীয় যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ ও জাতীয় শ্রমিক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি ফুলতলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

তিনি বলেন, পানির দাম বাড়ার ঘোষণার পর থেকেই গত একমাস ধরে ওয়ার্কার্স পার্টি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে আসছে। ৩০টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ চলমান আছে। এখন সাংগঠনিক থানা কমিটিরগুলোর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ করা হচ্ছে।

Reneta

সমাবেশে সভাপতিত্ব করেন মতিহার থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য দেন, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আইনজীবী এন্তাজুল হক বাবু, আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, বোয়ালিয়া পূর্ব থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সীতানাথ বণিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্কার্স পার্টিওয়াসার পানিগ্যাসতেলদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবিদ্যুৎরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT