চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে উদযাপিত হল আন্তর্জাতিক এমএসএমই দিবস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হল আন্তর্জাতিক এসএমই দিবস ২০১৯। এ উপলক্ষ্যে দুইদিনব্যাপী ঐক্য এমএসএমই মেলার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার রাজশাহী নগর ভবন গ্রিন প্লাজায় এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম ও এসএমই উন্নয়নকর্মী, ঐক্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ রাজশাহীতে সকলকে আন্তর্জাতিক এমএসএমই দিবসে স্বাগত জানান। অনুষ্ঠানের মূলবক্তব্যে ও ‘ঐক্য রাজশাহী ডিক্লেয়ারেশন’ করেন ঐক্য সভাপতি শাহীন আকতার রেনী।

ঐক্য রাজশাহী ডিক্লেয়ারেশন যা যা ঘোষণা করা হয়:
আজ থেকে প্রতিটি এস এম ই উদ্যোক্তা যারা আছেন রাজশাহী বিভাগে তারা তাদের পণ্য সম্পূর্ণ বিনামুল্যে www.oikko.com.bd তে দিতে পারবেন। দেশ এবং দেশের বাইরে তাদের পণ্য বিক্রয় হবে।

৩০০০ স্কয়ার ফিটের ঐক্য স্টোরের প্রথম বিভাগীয় আউটলেট হতে যাচ্ছে রাজশাহীতে, যেখানে থাকবে শুধুই এসএমই উদ্যোক্তার পণ্য।

রাজশাহী বিভাগে সকল উপজেলায় একটি করে ঐক্য স্টোর এর স্টেট অব আর্ট ডিজিটাল এক্সপেরিয়ান্স স্টোর এর বিক্রয় কার্যক্রম এর শুভ সূচনা ঘোষণা করা হয়।

Reneta

অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই উদ্যোক্তাদের নিয়ে ঐক্যের কার্যক্রম বিগত ছয় বছর ধরে যা চলছে তা শক্তিশালী করছে এসএমই উদ্যোক্তাদের। ঐক্য স্টোর, ঐক্য অনলাইন মার্কেট সব জায়গায় উদ্যোক্তাদের পণ্য যেভাবে স্থান করে নিচ্ছে তা সত্যিই তাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে অনেক বেশি শক্তিশালী করছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং উদ্যোক্তাদের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ বাংলাদেশ গড়ে তোলার পথ চলায় একযোগে কাজ করা প্রমাণ করে।

আন্তর্জাতিক এমএসএমই দিবস ও মেলার উদ্বোধন আয়োজনে এসএমই উদ্যোক্তাদের সাথে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের রাজশাহী প্রধান মনোজ কুমার বিশ্বাস, পুলিশ কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার আমির জাফর, জেলা প্রশাসক হামিদুল হকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।

মেলায় এসএমই উদ্যোক্তা সংগঠক, সংগঠন প্রধান এবং সংস্থা প্রধানদের সম্মাননা প্রদান করা হয়। বি ডাব্লিউ সি সি আই প্রেসিডেন্ট জোনাকি হক, আরসিসিআই প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির, আরডাব্লিউসিসিআই প্রেসিডেন্ট রোজিটি নাজনীন, ওয়েব প্রেসিডেন্ট আঞ্জুমান আর পারভীন, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মর্জিনা পারভীন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চেয়ারম্যান শবনম শিরীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা জোরদারে বাংলাদেশ-মালদ্বীপের অঙ্গীকার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় সীমা ৩১ ডিসেম্বর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT