চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজপথে নামেন, মোনাজাত ধরেন: বিএনপিকে জাফরউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

রাজপথের আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভন নয় মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের পরামর্শ দিয়ে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন: রাজপথে নামেন। ভ্যান-ট্রাক নিয়ে মিছিল করেন। শোডাউন দিন। রাস্তায় বসে মোনাজাত ধরেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে বসে হাতি-ঘোড়া মারলে খালেদা জিয়ার মুুক্তি আসবে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে জাফরউল্লাহ বলেন: আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন। রাস্তায় থাকেন। ব্যারিস্টার মওদুদ-মোশাররফ হোসেন রাস্তায় আসেন।

তিনি আরও বলেন: বিএনপি আজকে যদি চায়, আজ বিকালে এখানে ১ হাজার মহিলার জমায়েত হতে পারে। সবাই রাস্তায় বসে থাকেন। এরপরও কিছু না হলে রাস্তায় বসে খোদার কাছে মোনাজাত ধরেন। একদিন বিএনপি। আরেকদিন ছাত্রদল, তারপর যুবদল, স্বেচ্ছাসেবক দল-এভাবে টানা ১৭দিন মাঠে থাকেন। খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে।

তারেক রহমানের সমালোচনা করে জাফারউল্রাহ বলেন: আপনি লন্ডনে বসে স্কাইপিতে কথা বলবেন ঠিক আছে। তবে সিনিয়র নেতাদের সঙ্গে বসেন। তা না হলে ভুল ভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভীর মাধ্যমে মিটিং না করে সিনিয়র নেতাদের ডাকেন। আপনি আরেকজন রিজভী হয়ে যাবেন না।

এসময় তিনি ঐক্যফ্রন্ট করে বিএনপি আরো লাভবান হয়েছে বলেও মন্তব্য করে বলেন, ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বের হতো পারতো না। ড. কামাল হোসেন সব ধরনের চেষ্টা করেছেন। তবে হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি।হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচন গিয়ে ২০১৪ সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিলো তা প্রমানিত হয়েছে। এটাতে বিএনপি লাভবান হয়েছে।

Reneta

এসময় বিএনপিকে ভারত থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে জাফরউল্লাহ বলেন: ভারত একটি আজব দেশ। যেখানে দুধের চেয়ে গো মুতের বেশি মূল্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টখালেদা জিয়াজাফরউল্লাহবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT