চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে থাকবে গণজাগরণ মঞ্চ।

আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির রায় বহালের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী একাত্তরে যুদ্ধাপরাধী সংগঠন ছাত্রসংঘের সাধারণ সম্পাদক ছিলো। সেই সাথে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন নৃশংস হত্যাকাণ্ডের কুখ্যাত ঘাতক বাহিনী আল বদরের দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার ছিলো। যুদ্ধাপরাধী সংগঠন ইসলামী ছাত্রসংঘ ১৯৭৭ সালে নাম পরিবর্তন করে ইসলামী ছাত্রশিবির হিসেবে আবির্ভূত হয়। এই ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলো যুদ্ধাপরাধী মীর কাসেম আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুধু তাই নয়, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামীর পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মীর কাসেম আলী।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হবার পর থেকে এই মীর কাসেম আলী মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বিচার প্রক্রিয়াকে বানচাল করতে লবিস্ট নিয়োগ করেছে।

এরআগে, গণজাগরণ মঞ্চ মীর কাসেমকে রক্ষার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে এবং মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির রায় আপিল বিভাগে বহাল রাখার দাবিতে সমাবেশ, গণ-অবস্থান, মশাল মিছিলসহ নানা কর্মসূচিতে রাজপথে গণজাগরণ মঞ্চ ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Reneta

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরণ মঞ্চমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT