চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যা: পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি মানবাধিকার কমিশনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সিলেটের স্থানীয় অনলাইন পত্রিকা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নে রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে স্বান্তনা দেওয়ার সময় এমন দাবি জানান মিজানুর রহমান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দায়ী পুলিশ সদস্যদের কেবল ক্লোজড বা সাময়িক বরখাস্ত করলে চলবে না তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

রাজন হত্যাসহ সারাদেশে শিশু নির্যাতন-হত্যার ঘটনা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, এগুলো মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন কিংবা সরকারের কোনো বাহিনীর গাফিলতির কারণে এমন ঘটনা ঘটছে কি না তা খুঁজে দেখতে হবে।

বিভিন্ন অপরাধমূলক ঘটনায় পুলিশের জড়িত হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পুলিশের সুযোগ সুবিধাও বাড়াতে হবে। ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।

সকালে রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মা, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে কথা বলেন মিজানুর রহমান। তিনি রাজন হত্যা মামলারও খোঁজ খবর নেন।

Reneta

এসময় সৌদি আরবে আটক রাজন হত্যা মামলার আসামী কামরুল ইসলামকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান মিজান। তিনি বলেন, সরকার উদ্যোগী হলে কামরুলকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব। রাজন হত্যা মামলাটি আমরা মনিটরিং করছি। এই ঘটনায় আসামীরা রেহাই পাবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যাশিশু রাজন হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে শিশু হত্যার দায়ে কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর

পরবর্তী

সাকার ছেলে হিসেবে গর্বিত হামাম

পরবর্তী

সাকার ছেলে হিসেবে গর্বিত হামাম

বিশ্ব সাঁতারে নতুন রেকর্ড গড়লেন কেটি লেডিকি

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT