চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যায় অভিযুক্ত কামরুলকে দেশে পাঠাবে সৌদি সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজন হত্যা মামলার অন্যতম আসামী সৌদি প্রবাসী কামরুলকে দেশে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে সৌদি রয়েল কোর্ট। নিজের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, শিশু রাজন হত্যা মামলার আসামী কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি রয়েল কোর্ট। ইন্টারপোল কাগজ হাতে পেয়েছে। খুব বেশি দুই সপ্তাহ লাগবে।

৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তোলপার শুরু হয় সারাদেশে।

রাজন নামে ১৩ বছরের শিশুটিকে মঙ্গলবার পিটিয়ে হত্যার ভিডিও চিত্রে দেখা দেখা যায়, শিশুটি বাঁধা অবস্থায় পানি চাইলে তাকে ঘাম খেতে বলা হয়। নিহত শিশুটি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে। সিলেটের কুমারগাঁও উপজেলার বাস স্টেশন এলাকার সুন্দর আলি মার্কেটের সামনে নির্মম হত্যার ঘটনাটি ঘটে।

হত্যাকাণ্ডের পর পালিয়ে সৌদি আরবে চলে যান প্রবাসী কামরুল। পরে ১৩ জুলাই প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় জেদ্দায় তাকে আটক করা হয়।

কামরুলের ভাই মুহিত আলমসহ এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT