চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাজন হত্যার ভিডিও ভুয়া’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

দেশজুড়ে ব্যাপক আলোচিত সিলেটে শিশু রাজন হত্যা মামলায় রোববার তার চাচা আল-আমিনকে জেরা করতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী ডিজিটাল বাংলাদেশে এ ধরনের ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব বলে দাবি করেন।

এক পর্যায়ে ওই ‘ভিডিওচিত্রটি ভুয়া’ এবং ‘চুরির দায়ে গণপিটুনি’তেই রাজনের মৃত্যু হয়েছে বলে প্রমাণের চেষ্টা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবীর এমন জেরার মুখে আল-আমিন বলেন, ‘আমরা না হয় অতসব বুঝি না, কিন্তু সারাদেশের মানুষ এই ভিডিও দেখেছে। কেউ তো ভুয়া বলেনি।’

আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবী আব্দুল খালিকের জেরার বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হতে হয় বলে জানান আল-আমিন।

সিলেটটুডে২৪.কম-এ প্রকাশিত প্রতিবেদনে আল-আমিনের বক্তব্য তুলে ধরা হয়।

আল আমিন সাংবাদিকদের বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা আদালতে প্রমাণ করার চেষ্টা করছেন, চুরির দায়ে গণপিটুনিতে মারা গেছে রাজন। আর তাকে নির্যাতনের যে ভিডিওটি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে তা ভুয়া।’

Reneta

রোববার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ২য় দিনের মতো চাঞ্চল্যকর এ হত্যা মামলার সাক্ষ্য নেওয়া হয়।

এ দিন সাক্ষ্য দেন নিহত রাজনের মা লুবনা বেগম, চাচা আল আমিন, প্রতিবেশী মাসুক আহমদ ও জিয়াউল হক। 

রাজন হত্যার পর এক বিক্ষোভ সমাবেশে ‘সিলেটের কোনো আইনজীবী রাজনের ‘খুনি’দের পক্ষে লড়বেন না’ সিলেট জেলা জজ আদালতের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের এমন ঘোষণা দিয়েছিলেন। 

সাক্ষ্য নেওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন রাজনের বাবা শেখ আজিজুর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত কামরুল ইসলামে ফিরিয়ে না আনায় আমরা আতঙ্কের মধ্যে আছি। তাকে ফিরিয়ে আনা না গেলে ন্যায় বিচার সম্ভব হবে না।

সাক্ষ্য শেষে পিপি এডভোকেট মফুর আলী জানান, আগামী ৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এর আগে গত ১ অক্টোবর মামলার বাদী বরখাস্তকৃত পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও রাজনের পিতা আজিজুর রহমান সাক্ষ্য দেন।

সৌদি পলাতক কামরুল ইসলামসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১০ জন আটক রয়েছেন।

গত ৮ জুলাই সিলেটের কুমরগাঁও বাসস্ট্যান্ডের পাশে চুরির অভিযোগে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনার ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। যে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজন হত্যাশিশু রাজন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট, সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীর পথে আর্টেমিস–২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০ মিনিট পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ‘আর্তেমিস-২’ মিশনের

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT