চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজন হত্যার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

সিলেটে শিশু রাজনকে নৃশংস হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিশ্ব বাঙ্গালী মর্যাদা আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে আয়োজিত এই সমাবেশে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগণ।

সমাবেশ থেকে বক্তারা শিশু রাজন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশে হত্যাসহ কোনো অপরাধেরই বিচার হচ্ছে না। যার ফলে মানুষের মধ্যে অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরী হয়েছে। রাজন আমাদের পথ দেখিয়েছে, আমাদের এখনই সোচ্চার হতে হবে।

Banglabid

রাজন হত্যার সাথে জড়িত সৌদি আরব প্রবাসী কামরুল ইতিমধ্যে দেশ ছেড়েছে বলে যে খবর পাওয়া গেছে তার প্রতিবাদে বক্তারা বলেন, সে যদি দেশের বাইরে চলে যেয়েই থাকেন তাহলে এখনই ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের ছবি পোস্টার আকারে সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়। যাতে দেশের কোথাও যেনো তাদের জায়গা না হয়।

খুনিকে খুনি বলার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধও ছিলো সমাবেশ থেকে। তারা বলেন, গণমাধ্যমের ভাইয়েরা আপনারা কোনো খুনের ঘটনা ঘটলে তাকে রাজনৈতিক হত্যাকাণ্ড লিখবেন না। আপনারা যদি এটা করেন তাহলে সে খুনের বিচার আর হয় না। অতীত বলে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হয় না।

Reneta

নারী নেত্রী ও মানবাধিকার কর্মী খুশী কবির এখনই বিবেক জাগ্রত হওয়ার প্রকৃত সময় উল্লেখ করে বলেন, রাজন আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে গেছে। আর যেনো কোনো শিশুকে এমন ভাবে প্রাণ দিতে না হয়। সে জন্য আমাদের এখনই কাজ করতে হবে।

রাজনকে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় ৪ জনকে আসামী করে মামলা করে। যার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মুহিত নামে একজন গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সিলেটের কুমারগাঁও উপজেলার বাস স্টেশন এলাকার সুন্দর আলি মার্কেটের সামনে চুরি করার অভিযোগ তুলে শিশু রাজনকে হত্যা করা হয়। তবে শিশুটি আদৌ চুরি করেছিলো কিনা সে বিষয়ে কেউই কিছু বলতে পারেনি।

সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকায় ঘটে যাওয়া এই নির্মম হত্যাযজ্ঞের ভিডিও হত্যাকারীরা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারাদেশে তোলপাড় শুরু হয়। শিশু রাজনের লাশ গুম করার চেষ্টা করার সময় ঘটনার সাথে জড়িতের অভিযোগে মুহিত নামে একজনকে আটক করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণজাগরন মঞ্চরাজন হত্যাশাহবাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনের খুনি কামরুল সৌদি আরবে

পরবর্তী

রাশিয়ায় সামরিক বাহিনীর ব্যারাক ধসে ২৩ সেনার মৃত্যু

পরবর্তী

রাশিয়ায় সামরিক বাহিনীর ব্যারাক ধসে ২৩ সেনার মৃত্যু

রাশিয়ায় সামরিক বাহিনীর ব্যারাক ধসে ২৩ সেনার মৃত্যু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT