চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের সুযোগ করে দিচ্ছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৭, জুন ২০২০
আন্তর্জাতিক
A A

ফেসবুকে এতদিন সত্য-মিথ্যা রাজনৈতিক প্রচারণা চালানোর সুযোগ থাকলেও এবার তা বন্ধ করার অপশন আনছে কর্তৃপক্ষ। এখন থেকে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা ইচ্ছা করলে রাজনৈতিক প্রচারণা নিজ থেকে ব্লক করতে পারবেন বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার এক ঘোষণায় জাকারবার্গ জানান, ২০২০ সারের মার্কিন যুক্তরাষ্ট্র্রের নির্বাচনকে সামনে রেখে ব্যবহারকারীরা রাজনৈতিক বিজ্ঞাপন দেখলে তা ব্লক করতে সক্ষম হবেন।

বিবিসি বলছে, রাজনীতিবিদদের মিথ্যা তথ্য প্রচারের সুযোগ করে দিচ্ছে বলে এতোদিন সমালোচিত হয়ে আসছিলো ফেসবুক। এখন সেই সমালোচনা থেকে বেরিয়ে আসার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অবশ্য বহু আগেই রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে তারা নিজেদের সিদ্ধান্ত কার্যকর করে।

প্রতিষ্ঠানটির প্রধান বলেছিলেন যে, রাজনৈতিক বার্তা জনগণের কাছে এত দ্রুত পৌঁছানোর সুযোগ টাকার বিনিময়ে কিনতে পারা অনুচিত।

কিন্তু একই সময়ে মার্ক জাকারবার্গ রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ না করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। কোনো প্রতিষ্ঠানের রাজনৈতিক বা গণতান্ত্রিক সংবাদকে সেন্সর করা সঠিক সিদ্ধান্ত নয় বলে মনে করতেন তিনি।

তখন তিনি বলেছিলেন, গণতন্ত্রের জন্যই বেসরকারি সংস্থাগুলোর রাজনৈতিক সংবাদের সেন্সর করা ঠিক নয়। তবে এবার সমালোচনার মুখে সে জায়গা থেকে সরে আসছেন তিনি।

জাকারবার্গ বলেছেন, আপনারা যারা ইতোমধ্যে এমন মানসিকতা তৈরি করেছেন যে, কেবল নির্বাচনে অংশ নিতে চান, আমরা তাদের কথা শুনছি। তাই আমরা রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার ক্ষমতা প্রবর্তন করছি।

ফেসবুক এবং এর সহায়ক সংস্থা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার ব্যাপারে সেটিংসে ব্লক অপশন চালু করছে। শিগগিরই মার্কিন ব্যবহারকারীরা সেই সুযোগ পেতে যাচ্ছেন। ধীরে ধীরে অন্য দেশের ব্যবহারকারীরাও সে সুযোগ পাবেন।

ট্যাগ: অনলাইনফেসবুকবিজ্ঞাপনরাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: একদিনে করোনা শনাক্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল

পরবর্তী

করোনাভাইরাস: পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর জরুরি সভা

পরবর্তী

করোনাভাইরাস: পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর জরুরি সভা

পুলিশের তদন্ত কমিটিতে সাংবাদিকদের তলব করায় ডিইউজে’র প্রতিবাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT