বিনোদন

রাজনৈতিক গুরু হয়ে আলোচনায় মিঠুন!

২৫ মার্চ প্রকাশ পেয়েছে ‘‌দ্য তাসখন্দ ফাইলস’‌-এর ট্রেলার...

রাজনৈতিক গুরু হয়ে আলোচনায় মিঠুন!

সর্বশেষ ‘জিনিয়াস’ সিনেমায় দেখা গিয়েছিলো ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। এরপর হঠাৎ অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। তবে চলতি বছর আবারও বড়পর্দায় ফিরছেন মিঠুন।

খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি ‘‌দ্য তাসখন্দ ফাইলস’‌। যেখানে একজন রাজনৈতিক গুরুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

এরইমধ্যে প্রকাশ হয়েছে ছবির পোস্টার ও ট্রেলার। পোস্টার প্রকাশের পর পরই আলোচনায় ছবিটি, সোমবার ছবির ট্রেলার প্রকাশের পর সেই আলোচনা আরো তীব্রতর।

ছবিতে শ্যাম সুন্দর ত্রিপাঠি নামে এক রাজনৈতিক গুরুর ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন।

ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমে নতুন এই ছবির বিষয়বস্তু তুলে ধরে তিনি বলেন, দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ছবিটি।

ছবিটিতে মিঠুন চক্রবর্তী ছাড়াও আরো অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, শ্বেতা বসু, পঙ্কজ ত্রিপাঠি, বিনয় পাঠক, পল্লবী যোশি, মন্দিরা বেদি এবং অঙ্কুর রাঠির মতো অভিনেতারা। আগামি ১২ই এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

ট্রেলারে ‘দ্য তাসখন্দ ফাইলস’:

বিষয়:নাসিরুদ্দিন শাহপঙ্কজ ত্রিপাঠিমন্দিরা বেদিমিঠুন চক্রবর্তী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…