চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক গণিতের পৌর নির্বাচন

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৬:১০ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

বুধবারের পৌর নির্বাচনকে আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে এক ভিন্ন রকমের প্রভাবক হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, সবকিছু ঠিকঠাক থাকলে এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সরাসরি এই ভোটের লড়াই আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতি চর্চার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। পাশাপাশি ২০০৮ সালের পর এবারই সরাসরি দলীয় প্রতিকে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছে আওয়ামী লীগ ও বিএনপি। এসব উপাদান দেশের রাজনীতির ট্রেনকে নতুন পথে নিয়ে আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশা করছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়্যারম্যান ডক্টর অরুণ কুমার গোস্বামী বলেন, দলীয় প্রতীকে এবারের পৌর নির্বাচন হচ্ছে। এর আগে হয়তো দলীয় প্রতীকে হতো না কিন্তু দলের প্রভাব নির্বাচনে থাকতোই। তবে এবারের নির্বাচন রাজনীতিতে বিএনপির ফিরে আসার পথ আরো সহজ করে দিচ্ছে।

Banglabid

আরো যে বিষয়টি সামনে আনতে চান এই অধ্যাপক তা হলো, এর আগে জামায়াতকে সঙ্গে নিয়েই নির্বাচনে গিয়েছিলো বিএনপি। কিন্তু, এবার বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছে জামায়াত ছাড়া।

‘সুতরাং জামায়াতের রাজনীতিতে ফিরে আসার সব ধরনের সম্ভাবনাই এখন শেষ। এটা অবশ্যই দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত,’ বলে মনে করছেন ড. গোস্বামী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর শান্তনু মজুমদার বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের পক্ষপাতি আমি নই। তবুও দিন পেরোলেই যে পৌরসভা নির্বাচন সেটাকে আমি রাজনীতির ট্রেনটাকে সঠিক লাইনে ফিরে আসার একটি উপলক্ষ  হিসেবেই মনে করছি।

Reneta

‘এক দল মানুষ যখন নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করে তখন তাদের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সেটাই আমরা গত ৫ জানুয়ারির (২০১৩) নির্বাচনে পাইনি। এমনকি দলীয় প্রতীকে না হওয়া সিটি নির্বাচন থেকেও নিজেদের শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেয় বিএনপি।

সুতরাং এবারের নির্বাচনকে বিএনপির আবারও মূলধারার রাজনীতিতে ফেরার একটি পদক্ষেপ হিসেবে মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক।

‘নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে অনাস্থা, দায়ী করার প্রবণতা তা নস্যাৎ হবে বলেই মনে করছি। পাশাপাশি সহিংসতার যে রাজনীতি সেখান থেকেও রাজনৈতিক দলগুলো সরে আসছে বলে মনে হয়।’

বুধবার ২৩৪ পৌরসভায় নির্বাচন হলেও সাত জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নৌকা ও ধানের শীষের মধ্যে সরাসরি লড়াই হবে ২২৭ জায়গায়। তিনশ আসনের জাতীয় সংসদ ছাড়া আর কখনোই এই দুই প্রতীকের মধ্যে একসঙ্গে এতোবেশি জায়গায় ভোটের লড়াই হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT