চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে যোগ দেননি, এজন্যই কি সোনুর ঘরে তল্লাশি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে। যদিও সোনু সুদ কর ফাঁকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এক সংবাদমাধ্যমের কাছে সোনু জানিয়েছেন, তাকে দুইবার রাজ্যসভার সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

প্রশ্ন উঠেছে, রাজনীতিতে যোগ না দেয়ার জন্যই কি তাকে হয়রানি করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন ভক্তরা।

সম্প্রতি সোনু সুদ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দুইবার রাজ্যসভার সদস্যপদের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত নন।

সোনুর মতে, একজন ভালো রাজনীতিবিদ একটি ভালো দেশ গড়ে তোলেন। দেশে এখন অনেক ভালো নেতা আছেন যাদের অনুসরণ করে সবাই। তিনি যদি রাজনীতিতে যোগ দেয়ার কথা ভাবেন, তাহলে তিনিও ঠিক মতো কাজ করবেন।

অভিনেতা আরও জানান, কখনই তিনি ভাবেননি যে মানুষের উপকার করার সুযোগ পাবেন।

সোনুর ফাউন্ডেশনের তথ্য এখন আইটি ডিপার্টমেন্ট যাচাই করছে। তিনি যত মানুষকে সাহায্য করেছেন সব তথ্য সংরক্ষণ করা আছে। শুধু তাই নয়, ফাউন্ডেশনের কাছে যত অনুদান এসেছে সেসব তথ্যও সংরক্ষিত আছে। এজেন্সির কর্মকর্তারা সব কাগজ দেখেছেন এবং সন্তুষ্ট হয়ে ফিরে গেছেন।

অভিনেতার বিরুদ্ধে আয়কর ফাকি দেয়ার অভিযোগ ওঠার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি স্ট্যাটাস দিয়েছেন, ‘পুরো গল্প আপনার বলতে হবে না, সময়ই বলে দেবে।

কিছুদিন আগে স্কুলের মেন্টরশিপের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেন অভিনেতা। তারপর থেকেই জল্পনা শুরু হয়, এই রাজনৈতিক দলে কি যোগ দিচ্ছেন তিনি? আর তারপরেই আয়কর বিভাগ হানা দেয় তার বাড়িতে। এই প্রসঙ্গে সোনু বলছেন, ‘আমাকে যেখানে নিমন্ত্রণ দেয়া হবে সেখানেই যাব। যে কোনো শহরেই।’

কালে সাধারণ মানুষের ‘সুপারহিরো’ হয়ে ওঠেন সোনু সুদ। তার বাড়ির সামনে সাহায্যের আশায় এসে কেউ খালি হাতে ফেরত যান না। এই সোনু সুদের বিরুদ্ধেই কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলেছে আয়কর বিভাগ।

প্রায় তিনদিন ধরে চলে তল্লাশি চালিয়ে সনু সুদের বিরুদ্ধে আয়কর বিভাগের অভিযোগ, সোনু সুদ ১৮ কোটি টাকা ডোনেশন হিসেবে তুলেছিলেন। কিন্তু তার মধ্যে মাত্র ১.৯ কোটি টাকা ত্রাণের কাজে তিনি লাগিয়েছেন।

ট্যাগ: আয়করসোনু সুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশ্চিমবঙ্গ বিজেপি নেতৃত্বে পরিবর্তন, দিলীপের জায়গায় সুকান্ত

পরবর্তী

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু প্রায় ৭ লাখ

পরবর্তী
জনসমাগমে মানুষজন মাস্ক পরে করোনার সতর্কতা অবলম্বন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু প্রায় ৭ লাখ

ক্রিকেট কোচ ও খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ মারা গেছেন

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT