চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে না, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ব্যাগ বহন নিষেধ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানী ঢাকা শহরে ব্যাগ বহনে কোনো ধরণের নিষেধাজ্ঞা দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শুধুমাত্র বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ব্যাগ বহন করা যাবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিষয়টি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে মোবাইল ফোন বার্তায় বলা হয়, “কয়েকটি গণমাধ্যমে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদেনে ‘আগামী বৃহস্পতিবার শহরে ব্যাগ বহন করা যাবে না’ বলা হয়েছে। প্রকৃতপক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল ‘মাননীয় প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার (২২/০৩/২০১৮) অনুষ্ঠানস্থলে কোন ধরনের ব্যাগ, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ইত্যাদি বহন করা যাবে না’।”

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সংবর্ধনার আয়োজন করছে।

এ উপলক্ষে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সংবর্ধনাসহ আনন্দ উদযাপন ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও কথা বলেন।

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘের কাছ থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT