শনিবার বাংলাদেশে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের বিশেষ জামাত।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদ জামাত সকাল ৭টায় এবং শেষ জামাত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে বেলা ১১ টা ৩৫ মিনিটে।
অন্যান্য বছরের মতো এবারও মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য রাজধানীর বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৯ টায়।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং শেষ জামাত হবে ১০টা ৪৫ মিনিটে।
চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত
চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টা এবং ঢাকা শহরের মধ্যে এখানেই সর্বশেষ ঈদের জামাত হবে ১১টা ৩৫ মিনিটে।
সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত হবে
সকাল ৭টা ৩০মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, ওয়ারী মসজিদুন নূর জামে মসজিদ, মিরপুরের দারুস সালামের মীরবাড়ি আদি মাদবর বাড়ী জামে মসজিদে।
সকাল ৭টা ৪৫মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
খিলগাঁও শাহী মসজিদ, মিরপুরের হারুন মোল্লা ঈদগাহ খেলার মাঠে।
সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে ও শহীদুল্লাহ হল মেইন গেইট সংলগ্ন মাঠে, দক্ষিণ মৈশুন্দী বড় জামে মসজিদ, মগবাজার বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলেনি জামে মসজিদ, মতিঝিল পিএন্ডটি কলোনী জামে মসজিদ, বারিধারা জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার, গেন্ডারিয়া ধূপখোলাস্থ ইষ্ট এন্ড ক্লাব ময়দান, মোহাম্মদপুরের জহুরী মহল্লার বায়তুত তায়েব জামে মসজিদ এবং আরামবাগ বালুর মাঠে।
সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
গুলশান সোসাইটি জামে মসজিদ, বিনত বিবি জামে মসজিদ, নূরাণী জামে মসজিদ, পুর্ব কদমতলী বাইতুন নাজাত জামে মসজিদ এবং মধ্যবাড্ডা কানু মিয়ার পুকুরপাড় জামে মসজিদ।
একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত ৯টায়।
পূর্ব রাজা বাজার জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯ টায়।
আরামবাগ বাবে রহমতে দেওয়ানবাগ শরীফের ঈদের প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত ৯টা ৩০মিনিট এবং শেষ জামাত সকাল ১০টায়।
মালিবাগ বাজার জামে মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায়।
ধলপুর নারিকেল বাগান বড় জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৮টায়।
নারিন্দা চিনি টিকরা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত ৯টা।
নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়।
সায়দাবাদ আরজু শাহ দরবার শরীফ বড় জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৩০ মিনিট এবং ৯টা ৩০ মিনিটে।
যাত্রাবাড়ীর মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ায় সকাল ৮টা ৩০ মিনিট ও সকাল ৯টায়।
খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদে ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টা ৩০মিনিটে এবং দ্বিতীয় ও শেষ জামাত ৮টা ১৫মিনিট।







