রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট সেখানে কাজ করে।
শুক্রবার সন্ধ্যার পর এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার পর ঘটনাস্থল থেকে আগুনের তীব্র শিখা ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখুন








