চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর মশা কি আসলেই নিয়ন্ত্রণে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২২ অপরাহ্ণ ১০, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A

বাসা, অফিস, দোকান, ফুটপাত, যানবাহন, খোলা মাঠ সব জায়গায় যেন চলছে মশার রাজত্ব। রাতদিন মিলিয়ে মশার অসহনীয় উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসীর জনজীবন। করোনার প্রকোপের দোহাই আর মশার ওষুধ কাজ করছে না, নয়তো আমদানি সঙ্কটকে কারণ দেখিয়ে ভবিষ্যতের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষ বিগত দিনগুলিতে বিষয়টি এড়িয়ে গেছেন।

কিউলেক্স মশা নিধনে একইদিনে রাজধানীর দুই সিটি মেয়র কর্মসূচি নিয়ে মাঠে এসেছেন। সেইসঙ্গে দু’জনে প্রায় একই সুরে বলেছেন, ‘মশা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আগের তুলনায় মশা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

আসলেই কি রাজধানীর মশা নিয়ন্ত্রণে এসেছে?

শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার প্রজনন আশঙ্কাজনক হারে বেড়ে যায়। এই মশা নোংরা পানিতে জন্মায়। তাই দুই সিটি এলাকার বদ্ধ জলাশয়, ফুটপাতের নিচে ড্রেনে মশক নিধনে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। এই অভিযান চালাতে গিয়ে বহুদিনের অযত্ন আর অবহেলায় মশার নানা নিরাপদ প্রজনন ক্ষেত্র আবিস্কার করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা, সেসব আবার গণমাধ্যমে প্রকাশও হচ্ছে বিস্তারিতভাবে।

করোনার কারণে বাসাবাড়িতে মানুষের নিয়মিত বসবাস ও অতিরিক্ত পরিছন্নতার কারণে গেল বছর ডেঙ্গু মশার প্রকোপ সেভাবে ছিল না। কিন্তু বাইরের ড্রেন-জলাশয় ও ঘিঞ্জি এলাকায় অন্যান্য মশার আবাস গড়ে উঠেছে ভয়াবহ আকারে। সামর্থ্যবানরা সাধ্যমতো মশার নানা ওষুধ কিনে নয়তো জানালায়-বিছানায় নেট দিয়ে নিজেদের রক্ষায় ব্যস্ত হলেও সাধারণ জনগণ অতিষ্ঠ। মশা বাহিত নানা রোগের ছড়াছড়ি।

প্রাকৃতিকভাবে ঋতু পরিবর্তনের ক্রমে বৃষ্টি হলে মশার প্রকোপ কিছুটা কমে যায়, এছাড়া প্রায় সারাবছরই মশার দখলে রাজধানীর বিভিন্ন এলাকা। এ বিষয়ে শুধু সিটি কর্পোরেশনই নয়, ওয়াসাসহ খাল জলাশয়ের দেখভালের দায়িত্বে থাকা সব কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু মশামশাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT