চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর ভাটারায় বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

মাদকের বিরুদ্ধে ১৫ দিনব্যাপী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে রাজধানী ভাটারা এলাকার জগন্নাথপুর থেকে হাজার হাজার লিটার চোলাই মদের উপকরণ ও মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চলে।

সারা দেশে মাদকবিরোধী ক্র্যাশ প্রোগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে অভিযান চলবে। সারাদেশে তিন হাজার মাদক স্পটে অভিযান পরিচালিত হবে। চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক অপরাধীদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালিত হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমান সময়ে মাদক এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে কাজ করছে, আমাদের অভিযান প্রতিনিয়তই চলছে, এর পাশাপাশি আমরা বৃহস্পতিবার থেকে ১৫ দিন ব্যাপী সাড়াশি মাদক বিরোধী অভিযান শুরু করেছি।

“তার অংশ হিসেবে আজ অন্যান্য সংস্থার সহযোগিতা নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছি। ভাটারা থানার নর্দা এলাকার জগন্নাথপুরে বিপুল পরিমাণ উপকরণসহ হাজার হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি বলেন: এদের বিরুদ্ধে আগেও মামলা করা হয়েছে, একেক জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। শুধু মাদক নয় পুলিশ ও অন্যান্য সংস্থাও মামলা করেছে। কিন্তু এদের বিরুদ্ধে মামলা করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করে না। মামলা করার পর জামিন পায়। জামিন পেয়ে আবার তারা এ ব্যবসায় জড়ায়।

Reneta

“আমরা টাগের্ট নিয়েছি এদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। আমাদের নজরদারি থাকবে, আমরা এ মাদক ব্যবসা নির্মূল করে ছাড়ব।”

এই সাঁড়াশি অভিযানে তালিকাভুক্ত মাদকের মূল গডফাদারদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চোলাই মদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

এপ্রিল ১৪, ২০২৬

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যিশু সদৃশ ছবি পোস্ট করে সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

এপ্রিল ১৪, ২০২৬

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT