রাজধানীর বেড়ীবাঁধ এলাকায় বোমা বিষ্ফোরণে আহত ২

রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধের কাছে ঢাকা উদ্যান এলাকায় বোমা তৈরীর কারখানায় বিষ্ফোরণের ঘটনায় ২ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, কারখানায় বোমা বিক্রির সময় এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে বোমা বিক্রেতার হাতের কবজি উড়ে গেছে।
ঘটনার পর পুলিশ বাড়ির মালিক ও তার স্ত্রীকে আটক করেছে। ওই বাড়ি থেকে বোমা তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






