চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাসায় সাবেক ক্যাপ্টেনের গলিত লাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ১৩, মে ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর নিউ ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি একটি বেসরকারি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন ছিলেন। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

রমনা থানা পুলিশ জানিয়েছে, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হয়েছে, অসুস্থ হয়ে মারা গেছেন আসাদ চৌধুরী। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউ ইস্কাটনের ১২২/২৩ নম্বর ভবনের ষষ্ঠ তলায় ভগ্নিপতির ফ্ল্যাটে থাকতেন আসাদ চৌধুরী। তার ভগ্নিপতি একজন চিকিৎসক, নোয়াখালীতে কর্মরত। তিনি সপরিবারে সেখানেই থাকেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির নিরাপত্তাকর্মী আসাদের ভগ্নিপতির ছোট ভাইকে ফোন দিয়ে ঘটনা জানান। পরে তিনি এসে চাবি দিয়ে প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে দেখেন আসাদের লাশ খাটের ওপর পড়ে আছে।

খবর পেয়ে রমনা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

Reneta

পুলিশ সূত্র জানা যায়, ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে লিটনের ছাড়াছাড়ি হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। জাহাজের চাকরি থেকেও দুই বছর আগে অবসর নেন। তখন থেকে তিনি এরকরকম নিঃসঙ্গ জীবনযাপন করতেন।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আসাদ চৌধুরী চট্টগ্রামের একটি শিপিং কোম্পানির ক্যাপ্টেন পদে থেকে দুই বছর আগে অবসর নেন। ওই বাসায় তিনি একাই থাকতেন।

‘‘তার হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানারকম অসুখ ছিল বলে জানা গেছে। দুই সপ্তাহ আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।’’

রমনা থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে তদন্তে হত্যা বা অন্য কোনো বিষয় উঠে এলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: রমনা থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পাকিস্তানের নাটকীয়তা এক ‘সার্কাস’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সংগৃহীত

প্রথমবার এমপি হয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবংএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT