চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর পান্থপথে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, আটক ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর কলাবাগানে পান্থপথ সিগন্যালের কাছে গ্রিনরোডে ক্ষত-বিক্ষত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম মোমেনা বেগম। তার বাড়ি শেরপুর জেলায়। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে ওই নারীর পরিচয় নিশ্চিতের পর স্বজনদের ডেকেছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যায় জড়িত সন্দেহে আনসার (৪৮) নামে একজনকে আটক করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর একটি ভবনের সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি ইতোমধ্যে ওই নারীকে খুনের ব্যাপারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, ওই নারী কিভাবে কেন ওই ভবনে এসেছিল, কেনই বা খুন করা হলো সব বিষয় নিয়ে আটক আনসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেলের মধ্যে এ ব্যাপারে আশা করি বিস্তারিত জানানো সম্ভব হবে।

এর আগে শুক্রবার সকাল ৮ টার দিকে পথচারীদের দেয়া খবরে গ্রিন রোডের ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার দুপুরে জায়েদ-পরীর ‘অন্তর জ্বালা’

পরবর্তী

হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হুমায়ূন গ্রেপ্তার

পরবর্তী

হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হুমায়ূন গ্রেপ্তার

মাহবুব রেজা

অনুজ বন্ধু মাহবুব রেজা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT