রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. কামরুল হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে আনারকলি মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে আমাদের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








