চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর আজিমপুরে জঙ্গি বিরোধি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছেন। আহত অবস্থায় আটক করা হয়েছে তিন নারীকে। পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, দু’পক্ষের গোলাগুলিতে আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

আহত নারী জঙ্গি শীলা, মিরপুর রূপনগরের জঙ্গি বিরোধী অভিযানে নিহত আরেক জঙ্গি প্রশিক্ষক মেজর (অব.) জাহিদের স্ত্রী বলে ধারণা করছে পুলিশ।

আজিমপুর বিজিবি ২ নম্বর গেটের কাছাকাছি ২০৯ নম্বর লালবাগের বাড়িতে জঙ্গি থাকতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে অভিযানে যোগ দেয় সোয়াট।

সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয় জঙ্গিরা। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১ মাসে আগে আজিমপুরের ওই বাসা ভাড়া নেয় জঙ্গিরা। তবে বাড়ির মালিক কায়সারের ওই এলাকায় একাধিক বাড়ি থাকায় অন্য বাসায় বসবাস করতেন। এই সুযোগ নিয়ে জঙ্গিরা ওই বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার শুরু করে।

ঘটনাস্থল থেকে পালানোর সময় শারমিন আক্তার নামে নারী গুলিবদ্ধ হন। পুলিশ জানায় জঙ্গি দমনে তারা সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছেন।

Reneta

আহতদের পুলিশ সদস্য এবং আটক জঙ্গি নারী সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT