আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার লক্ষ্যে প্রশাসনের অনুরোধে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের লক্ষ্যে এখন পর্যন্ত দেশের ছয় জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন: জেলা প্রশাসনের অনুরোধে এখন পর্যন্ত সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষীপুুুরে ১ প্লাটুন এবং চাঁদপুরে ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।







