রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ তমাল উদ্দিন নামের এক জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
র্যাব-২ অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার ফিরোজ কাউছার বলেন, মঙ্গলবার রাত ৯টায় মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিংয়ের একটি বাড়ি থেকে তমালকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।








