চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে শুরু হচ্ছে গ্র্যান্ড ওয়েডিং গালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৯
লাইফস্টাইল
A A

২২ নভেম্বর উইম্যান ক্যানের আয়োজনে রাজধানীর ওয়েস্টিন হোটেলে হতে যাচ্ছে গ্র্যান্ড ওয়েডিং গালা অ্যান্ড গেট টুগেদার। অনুষ্ঠানে থাকবে সম্মাননা প্রদান, নারী উদ্যোক্তাদের প্রমোশনাল প্রদর্শনী, ব্রাইডাল এবং টপ মডেলদের নিয়ে ফ্যাশন শো।

এ উপলক্ষে আয়োজকরা গত বৃহস্পতিবার বিকেলে ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিউটি ইনফ্লুয়েন্সার ও এক্সক্লুশিয়ার কর্ণধার নম্রতা খান, মারিয়া’স বিউটি সেলুন ও জে.কে ফরেন ব্রান্ডের কর্ণধার মারিয়া মৃত্তিক, বিউটি এক্সপার্ট ও দি পারপেল এর কর্ণধার সিলভি মাহমুদ ও আন্তর্জাতিক সনদপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট এবং মেববাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহিদা আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইডাব্লিউ ভিলা মেডিকার ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আসিফ নূর এবং এ আয়োজনের হসপিটালিটি পার্টনার ওয়েস্টিনের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (ওয়েস্টিন) ডেনিয়েল মোহর।

অনুষ্ঠানে নম্রতা খান বলেন, ২২ তারিখের অনুষ্ঠান থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যেখানে মেন্টাল হেলথ, ইন্টারপ্রেনার এর উপর সেমিনার, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি আমরা। মারিয়া মৃত্তিক অনুষ্ঠান নিয়ে বলেন, অনুষ্ঠানে থাকছে সম্মাননা প্রদান, নারী উদ্যোক্তাদের প্রমোশনাল প্রদর্শনী, ব্রাইডাল এবং টপ মডেলদের নিয়ে থাকবে ফ্যাশন শোর আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে চিত্রনায়িকা মৌসুমী ও জনপ্রিয় গায়িকা কনা উপস্থিত থাকবেন। এছাড়া পারসোনার কর্ণধার কানিজ আলমাস খানসহ ছোট ও বড়পর্দার অনেক তারকা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কো-স্পন্সর হিসেবে থাকছে আলভি জুয়েলার্স, ইংলট বাংলাদেশ, গালা মেকওভার সেুলন, পিউরিটি হিজার সেন্টার ও আমিন জুয়েলার্স।

ফটোগ্রাফিতে ড্রিম ওয়েভার, গিফট স্পন্সর হিসেবে ওয়ারদা বাংলাদেশ, বিউটি পার্টনার পারসোনা, মিডিয়া পার্টনার চ্যানেল আই, ক্যানভাস, আইস টুডে ও স্পাইস এফএম আমাদের সঙ্গে এই আয়োজনে থাকছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT