শুধুমাত্র পুরুষের ফ্যাশন নিয়ে কাজ করা ব্র্যান্ডগুলোর মধ্যে ‘র নেশন’ অন্যতম। ক্রেতাদের চাহিদা পূরণে ব্র্যান্ডটির নতুন শাখার উদ্বোধনহলো মিরপুরে (জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটের উল্টো দিকে)।
সম্প্রতি কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন ‘র নেশন’-এর সিইও সাইফ আহমেদ রুমি, জাতীয় ক্রিকেট দলের দুই তারকা রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু, জনপ্রিয় র্যাম্প মডেল রাজসহ অনেক মডেলরা।
নতুন শাখায় প্রথম সপ্তাহে ৫০% পর্যন্ত ছাড় রয়েছে বলে জানিয়েছে ‘র নেশন’-এর সিইও সাইফ আহমেদ রুমি। এখানে ছেলেদের যাতীয় পোশাক, জুতা, বেল্ট ও এক্সেসরিজ পাওয়া যায়।








