রাজধানীতে নিজ অফিসে ব্যবসায়ী খুন

রাজধানীতে নিজ অফিসে ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তদন্ত চালাচ্ছেন, বেশ কিছু পুলিশ ও নিরাপত্তা কর্মী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বনানীতে একটি রিক্রুটিং এজেন্সির অফিসে সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক মুন্সি।
এ সময় গুলিবিদ্ধ ৩ কর্মচারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বনানী ৪ নম্বর রোডের মুন্সি এন্টারপ্রাইজ নামের ওই রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক মুন্সি অফিসে বসে কাজ করার সময় হামলা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে আসা ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী অফিসের দরজায় দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালায়।
পুলিশ হামলার কারণ এখনো জানাতে পারেনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







