বাংলাদেশ

রাজধানীতে বিজিবি

রাজধানীতে বিজিবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পর বিজিবির সদস্যদের রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে চকবাজার, চানখারপুল, বংশাল থেকে কেন্দ্রীয় কারাগারমুখি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…