আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড ব্যাটালিয়নের গণসংযোগ বিভাগ থেকে এ খবর জানানো হয়েছে।
বিজিবির গণসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, তারা আজ রোববার সন্ধ্যা ৬.৩০ থেকে আগামীকাল(সোমবার) ভোর ৫.০০ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকবে।
এর আগে, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির প্রতিবাদে সোমবার হরতাল ডাকে জামায়েত ইসলামী বাংলাদেশ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকর করা হয় শনিবার রাতে।







