চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ওয়ারী এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারীর গোপীবাগ এলাকার রেলগেটের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আহত অবস্থায় মঙ্গলবার ভোর ৪টার দিকে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান: রাতে গোপীবাগ এলাকায় ৭/৮ জনের একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের উপর গুলি চালালে শান্ত নামের এক ডাকাত সদস্য আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সুকান্ত ও রকিবুল ইসলাম নামে পুলিশের দুইজন উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছে। এদের একজন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটউট ও আরেকজন আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান ওসি।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT