চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নিজেদের জমিতে বাড়ি করা হলো না তাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ১৩, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
উত্তরখান-বাড়ি-মা-ছেলে-মেয়ে

রাজধানীর উত্তরখানে নিজেদের একটি জমিতে বাড়ি তৈরির উদ্দেশে কিশোরগঞ্জের ভৈরব থেকে ঢাকায় এসেছিলেন মা, ছেলে এবং মেয়ে, এমনটাই জানিয়েছে তাদের প্রতিবেশীরা।

কিন্তু সেই বাড়ি করার আগেই উত্তরখানের ময়নারটেক এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অথবা শনিবার সকালের মধ্যেই তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, চলতি মাসের শুরুতে উত্তরখানের চাপানের টেক এলাকার এই বাসার একটি ইউনিট ভাড়া নেন জাহানারা বেগম ও তার দুই সন্তান মুহিত হাসান ও তাসপিয়া সুলতানা।

‘শনিবার তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে না পেরে ওই বাসায় আসেন এক স্বজন। দরজায় কড়া নেড়েও তাদের কোন সাড়া শব্দ না পেয়ে চলে যান তিনি। পরদিন আবার বাসায় এসে দুর্গন্ধ টের পেয়ে বাড়ির কেয়ারটেকারকে ডাকেন। পরে জানালায় উঁকি দিয়ে ওই তিনজনের মরদেহ দেখতে পান তারা।’

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করে।

Reneta

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উত্তরখানের ময়নারটেক এলাকার ওই বাসায় যায়।

নাবিদ কামাল শৈবাল বলেন, ভেতর থেকে দরজা আটকানো ছিল। দরজা ভেঙে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

একই পরিবারের তিন জনের মৃত্যুটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, জানতে চাইলে তিনি বলেন: এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ তাদের ঘরের ভেতর ছিটকিনি দেয়া অবস্থায় পাওয়া যায়। মনে হচ্ছে তিন-চারদিন আগেই তাদের মৃত্যু হয়েছে।

লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT