চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২১
অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নাশকতার পরিকল্পনায় পলাতক সহযোগীদের সঙ্গে মিলিত হয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য মিনহাজ। 

শনিবার রাতে দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল অভিযান মিনহাজ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে।

সেসময় তার হেফাজত থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ জানায়, গ্রেপ্তার মিনহাজ হোসেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য। এছাড়াও আন্তর্জাতিক উগ্রবাদি সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সদস্যদের সাথে তার যোগাযোগ রয়েছে বলেও সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে ও তার পলাতক সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিল।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তেতে জানা যায়, গত ২০২০ সালের ডিসেম্বর মাসে সিরিয়া থেকে তুরস্ক হয়ে একজন সিরিয়া ফেরত বাংলাদেশী নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সে বাংলাদেশে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের মাধ্যমে কথিত খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সহিংস উগ্রবাদি জঙ্গি সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা করছে। তখন থেকেই তাকে শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। যার ধারাবাহিকতায় শনিবার দারুস সালাম এলাকা থেকে মিনহাজকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি আরো জানায়, গ্রেপ্তার মিনহাজ উগ্রবাদি ভাবাদর্শে দীক্ষিত হয়ে আন্তর্জাতিক উগ্রবাদি সংগঠনের সাথে যোগাযোগের প্রচেষ্টা শুরু করে। এ উদ্দেশ্যে সে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে সিরিয়া গমনের লক্ষ্যে তুরস্কে যায়। তুরস্কে থাকাকালীন সময়ে সে সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরীর আল শাম (এইচটিএস) এর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করে সিরিয়া গমনের চেষ্টা করে। কিন্তু সে সিরিয়ায় প্রবেশ করতে না পেরে তুরস্ক হতে ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে আসে। দেশে ফিরে সে খুলনা গিয়ে আত্মগোপন করে এবং বাংলাদেশে অবস্থানরত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে। সে নব্য জেএমবি সংগঠনের সদস্যদের সাথে মিলিত হয়ে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশে কথিত খিলাফত প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Reneta

জানা যায়, গ্রেপ্তার মিনহাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশে জম্মগ্রহণ করার পর কিশোর বয়সেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পাকিস্তান যায়। সে সেখানেই বড় হয়। পরবর্তী সময়ে পাকিস্তান থেকে সে ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে যায়। এছাড়াও, সে বিভিন্ন সময়ে মালয়েশিয়া, ব্রুনাই, পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করে এবং ২০১৭ সালে বাংলাদেশে ফিরে আসে।

এ ঘটনায় গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারজেএমবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বপ্নপূরণ হলো সোনাক্ষীর!

পরবর্তী

ভ্যাকসিনে গতি ফিরবে অর্থনীতিতে?

পরবর্তী

ভ্যাকসিনে গতি ফিরবে অর্থনীতিতে?

ওরাঁও এবং সাওতালসহ দরিদ্র শীতার্তদের মধ্যে ওপেন একসেসের শীতবস্ত্র বিতরণ  

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT