রাজধানীর আদাবরের একটি বাসা থেকে বন্দনা রানী (২৪) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। বন্দনার গ্রামের বাড়ি যশোরের বাগাড়পাড়ায়। তার বাবার নাম আনন্দ পাল।
শনিবার দুপুর ১টার দিকে আদাবর রিংরোড জাহাজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আদাবর থানা পুলিশ জানায়, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন বন্দনা। আদাবর রিংরোডের বাসায় থাকতেন তিনি।
মরদেহ আদাবর থানা পুলিশের হেফাজতে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।







