চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাই বেরাদরেরা ভালোবেসে এইসব পাগলামী করছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
বাইক রাইডাররা একসঙ্গে রাস্তার মধ্যে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বইয়ের দশকে রাজধানীতে দৃশ্যটা প্রায় নিয়মিত ছিল। শুক্রবার নতুন চলচ্চিত্র মুক্তির দিনে গাড়িতে পোস্টার লাগিয়ে চলচ্চিত্রের প্রমো বাজিয়ে মাজহারুল ইসলামের ভরাট কণ্ঠে প্রচারণা! সে দিন অতীত হয়েছে। তবে এবার সেই প্রচারণা পর্বেরই ভিন্ন রূপ দেখল রাজধানীবাসী।

শুক্রবার  দিনজুড়ে রাজধানীর বিভিন্ন সড়কে এবং সিনেমা হলে মটরবাইকে চড়ে ঘুরে বেড়িয়েছে শতাধিক তরুণের দল। গোটা ৫০ বাইকের অধিকাংশতে দুজন এবং কোনটিতে তিনজন করে শতাধিক তরুণের বহুল আলোচিত ছবি ‘ডুব’-এর প্রচার ছুটির দিনের রাজধানীবাসীর নজর কেড়েছে। প্রতি তরুণের গায়ে ছিল কালো টিশার্ট। যার সামনের অংশে লেখা ছিল ‘বুকের ভেতর বয়ে চলে জীবন নামের নদী/ আহারে জীবন আহা জীবন’ এবং পেছনের অংশে লেখা ছিল চলচ্চিত্রটির নাম ‘ডুব’। 

২৭ অক্টোবর রাজধানীসহ সারাদেশের ৪০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এর মধ্যে রাজধানীর বলাকা, মধুমিতা ও তিনটি সিনেপ্লেক্সসহ মোট ৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। দুপুরের প্রদর্শনীতে বলাকা সিনেমা হলে উপস্থিত ছিলেন ‘ডুব’ নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও চলচ্চিত্রটির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সে সময় তরুণদের তার পাশে দেখা যায়।

বিকালে তারা রাজধানীর মধুমিতা সিনেমা হলে যান। সেখানেও তরুণ বাহিনী ছিল। রাজধানীর বনানী, উত্তরা, পান্থপথ বসুন্ধরা শপিং মল এলাকায় মহড়া দেন তারা। বিকালে মোস্তফা সরয়ার ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে নেমেছি কলকাতা থেকে ঢাকায়। ফ্লাইট ডিলে হয়েছে। এখন সিনেমা হলগুলোতে যাচ্ছি।’ বাইকে কালো কেঞ্জিতে তরুণদের প্রচারণা সম্পর্কে ফারুকী বলেন, ভাই বেরাদরেরা ভালোবেসে এই পাগলামী করছে! কি যে বলি এইগুলারে?

একজন খ্যাতিমান লেখক তার দ্বিতীয় স্ত্রী ও কন্যার সঙ্গে সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ডুব-নো বেড অব রোজেস’ এ লেখক জাভেদ হাসানের চরিত্রে অভিনয় করেছেন বলিউড-হলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। ছবির অন্যতম প্রযোজকও তিনি। ছবিটির বাংলাদেশী প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রযোজক এসকে মুভিজ।

চলচ্চিত্রটি একই দিনে ভারতের ৩৪ টি সিনেমা হল ও অস্ট্রেলিয়ার ১০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে।

ট্যাগ: ডুবতিশাফারুকীবলাকামধুমিতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরপুরে পরিচালকের ক্যামেরা ছিনতাই

পরবর্তী

যে কারণে পেঁয়াজের দাম দ্বিগুণ

পরবর্তী

যে কারণে পেঁয়াজের দাম দ্বিগুণ

দুটি ফুটবল খেলোয়াড় হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ক্লাবকে ‘অপমান’ করেছেন যে পাঁচ ফুটবলার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT