সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার আসামি জেএমবি’র সারোয়ার তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও এবং মুগদা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দাওয়াতি শাখার শীর্ষস্থানীয় সদস্য আরিফ হোসেন ও রমিজ উদ্দীনকে গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব জানিয়েছে, খিলগাঁও রেলওয়ে ক্রসিং থেকে আরিফ ও মুগদা থেকে রমিজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্রেপ্তার হওয়া দুইজন চলতি বছরের জুন মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার আসামি।







