দুই দিনের মেকআপ ফেস্টিভাল। মেকআপের নতুন নতুন ব্রান্ড এবং নানান পণ্যের সঙ্গে পরিচিত হতে চাইলে ঘুরে আসতে পারেন মেকআপ ফেস্টিভাল থেকে।
১৮ ডিসেম্বর শুক্রবার এবং ১৯ ডিসেম্বর শনিবার রাজধানীর বেঙ্গল ব্লুবেরি হোটেলে এই উৎসবের আয়োজন করেছে অ্যালিউর ফেস্টিভাল এবং মেকআপের দোকান নামের দুটি ফেসবুক গ্রুপ।
কোনো টিকেট বা পাস ছাড়াই ঘুরে দেখা এবং কেনাকাটা করতে পারবেন এই মেলায়। নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া, মেকআপ ব্লগারদের সঙ্গে দেখা-সাক্ষাত আর মনের মতো মেকআপ কিটসের কেনা-বেচার উদ্দেশ্যেই এই ফেস্টিভালের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
উৎসব চলবে সকাল এগারোটা থেকে রাত ৯টা পর্যন্ত।






