চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে চালু হচ্ছে নতুন সিনেপ্লেক্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ এর আশে-পাশের এলাকার দর্শকদের কথা কথা চিন্তা করে আজ থেকে (শনিবার) থেকে রাজধানীতে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। রবিবার থেকে সর্ব সাধারণ সীমান্ত স্কয়ারে গিয়ে উপভোগ করতে পারবেন দেশ বিদেশের পছন্দের ছবি।

ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ চালু হচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। আজ (২৬ জানুয়ারি) থেকে যাত্রা শুরু করবে নতুন এই সিনেপ্লেক্সটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। আরও উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব, শো-বিজ জগতের তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। আর্ন্তজাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধা থাকছে এখানে। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় প্রদর্শনীর মধ্য দিয়ে ১০০তম দিন পূর্ণ করতে যাচ্ছে গেল বছরের আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘দেবী’। দেশী ছবিটি ছাড়াও এখানে আরও প্রদর্শিত হবে হলিউডের ‘গ্লাস’, ‘ড্রাগন বল সুপার: ব্রলি’ ও ‘রেপ্লিকাস’ নামের ছবিগুলো।

রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ এর আশে-পাশের এলাকার দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনেকদিন থেকেই এখানে একটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছিলো বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে নতুন মাইলফলক রচনা করছে স্টার সিনেপ্লেক্স। দেশের কোন সিনেপ্লেক্সের এটিই হতে যাচ্ছে প্রথম শাখা। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক সংযোজন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্ট গুণীজনরা।

এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে। যা আমাদের পথচলায় নতুন মাত্রা যোগ করছে। দর্শকদের ভালোবাসা-ই আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরো অনেক দূর যেতে চাই।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরো ২০ টি হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০ টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানদেবীধানমন্ডিলিড বিনোদনস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT