চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন করলেই কোরবানির পশুর বর্জ্য নিতে আসবে পরিচ্ছন্ন কর্মী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

বুধবার ঈদুল আজহার দিন কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ২১ হাজার পরিচ্ছন্ন কর্মী কাজ করবে। অন্যদিকে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য এবার হটলাইন চালু করা হয়েছে। ডিএসসিসির হটলাইন নম্বর হলো ০৯৬১১০০০৯৯৯।

এবারে নতুন সংযুক্ত ৩৬ ওয়ার্ডসহ ঢাকার দুই সিটি কর্পোরেশনে ১ হাজার ৫৪টি পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা থাকবে এবং বর্জ্য অপসারণের প্রায় ৫ লাখ পলিথিন ব্যাগ সরবরাহ করবে দুই সিটি কর্তৃপক্ষ।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন দুই মেয়র। এবার ঈদে ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রায় ৫ লাখ পশু কোরবানি হতে পারে। এসব পশু থেকে কমপক্ষে ৩০ হাজার টন বর্জ্য বের হবে।

বর্জ্য অপসারণে ২০ হাজার ৭৭১ পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে ডিএসসিসি’র ১১ হাজার ২৭১ জন পরিচ্ছন্নতা কর্মী কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে থাকবেন। এখানে ১০টি পে-লোডারসহ ৩৫০টি যন্ত্রপাতি ব্যবহার করা হবে।

সূত্র জানায়, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য এবার হটলাইন চালু করা হয়েছে। ডিএসসিসির হটলাইন নম্বর হলো ০৯৬১১০০০৯৯৯। এ ছাড়া ১ লাখ ৭৫ হাজার বর্জ্যবাহী ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া কোরবানির বর্জ্য অপসারণে লিফলেট ও মাইকিং করা হবে।

Reneta

ডিএনসিসি’র অঞ্চল-৩-এ (মহাখালী) অস্থায়ী কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। হটলাইন নম্বর হলো ০২৯৮৩০৯৩৬। এর বাইরে ৫টি অঞ্চলে মোবাইল নম্বর সার্বক্ষনিক খোলা থাকবে। নম্বরগুলো হলো- উত্তরা ০১৭১৭১০২০২৫, মিরপুর ০১৭১১-৩১৩২৮৯, মহাখালী ০১৯২৩১১৩৬৩৬ মিরপুর (অঞ্চল-৪) ০১৭৩৩৮৯৫৫৩২ ও কারওয়ান বাজার ০১৭১১৫৭৭৪৭৪। নগরবাসীকে এসব মোবাইল নম্বরে যোগাযোগ করে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আজহাকোরবানির বর্জ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু যমুনা সেতুর দুই পাড়ে ঈদযাত্রার চরম ভোগান্তি

পরবর্তী

খালেদা বিহীন ঈদে বিএনপি নেতারা কে কোথায়

পরবর্তী

খালেদা বিহীন ঈদে বিএনপি নেতারা কে কোথায়

সিটিতে আরও সুযোগ চান জেসাস

সর্বশেষ

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT