চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে কোচিং বাণিজ্যে প্রতারণার ফাঁদ

চকোর মালিথা চকোর মালিথা
৩:৫৬ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানী ঢাকাতে সংবর্ধনার নামে কৃতি ছাত্রদের ছবি সংগ্রহ করে প্রতারণার ফাঁদ পেতে পুরোদমে বাণিজ্য চালাচ্ছে ইউএসি নামের একটি কলেজ ভর্তি কোচিং প্রতিষ্ঠান। অভিনব এই প্রতারণার শিকার রাজধানীর  নটরডেম কলেজের ছাত্ররা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ওই কোচিং সেন্টার কর্তৃপক্ষের।

গত জানুয়ারি মাসের দিকে রাজধানীর নটরডেম কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে সংবর্ধনা দেয়ার নামে ছাত্রদের মধ্যে লিফলেট বিতরণ করে ইউএসি কোচিং সেন্টারের প্রতিনিধিরা। গিফট ও ফুড কুপন দিয়ে প্রত্যেক ছাত্রের কাছ থেকে ২ কপি ছবিসহ একটি ফরম পূরণ করে নেয় তারা।

প্রথমে বুঝতে না পরলেও প্রতারণার বিষয়টি পরে পরিষ্কার হয় ছাত্রদের কাছে। দীর্ঘদিনেও সংবর্ধনা না পাওয়া ছাত্ররা কলেজ সংলগ্ন ঐ কোচিং সেন্টারে গিয়ে দেখতে পায়, তাদের ছবি প্রসপেকটাসে ছাপিয়ে দাবি করা হয়েছে ইউএসিতে কোচিং করেই তারা নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

Banglabid

কীভাবে প্রতারিত হয়েছে তা বর্ণনা করতে গিয়ে ছাত্ররা জানায়, কলেজের বাহিরে কোচিং সেন্টারটি জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়ার জন্য লিফলেট বিলি করছিলো। তাই আমরা কোচিংটিতে গিয়ে ফরম পূরণ করি। বিভিন্ন ধরণের লোভ দেখিয়ে বাবা-মার নাম, ফোন নম্বর নিয়েছে আমাদের কাছ থেকে। পরে কোচিংটিতে গিয়ে তাদের প্রসপেক্টাসে আমাদের নাম দেখতে পাই। কোচিংয়ের কর্মকর্তাদের এই বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলেন যে তারা আমাদের নাম, ছবি ভুলে ছাপিয়েছে।

ইউএসি কোচিং সেন্টারের প্রতারণার শিকার কয়েকশ ছাত্র লিখিত অভিযোগ করেছে নটরডেম কলেজ কলেজ কর্তৃপক্ষের কাছে ।

নটরডেম কলেজের ছাত্র পরিচালক ফাদার সুশান্ত গমেজ বলেন, কোচিং সেন্টারটি আমাদের কলেজের অনেক ছাত্রের ছবি ছাপিয়ে প্রচার করছে যে সেই কোচিং সেন্টারটিতে কোচিং করে ছাত্ররা নটরডেম কলেজে চান্স পেয়েছে।

Reneta

নটরডেম কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসি বলেন, আমাদের ছেলেরা কোচিং সেন্টারটিতে কোচিং করেনি।

কলেজের পাশের আরামবাগ গলিতে এবং ১৩ শান্তিনগরে গিয়ে দেখা যায় জনপ্রতি ৮ হাজার টাকা করে নিয়ে ব্যবসা করছে ইউএসি কোচিং সেন্টার।

ইউএসি কোচিং সেন্টারের চেয়ারম্যান মো: কুতুব-ই-জাহান বলেন, আমাদের অপারেটর প্রায় শ’খানেক শিক্ষার্থীদের ছবি ভুল করে নিয়ে এসেছিলো। আমরা ওই প্রসপেক্টাসটি পরিবর্তন করেছি।

কলেজ ভর্তি কোচিং এর বিরুদ্ধে কড়া বিধিনিষেধ আছে শিক্ষা মন্ত্রণালয়ের। এবছর আরো কঠোর অবস্থান নিয়েছে সরকার। তার পরেও বন্ধ হয়নি কোচিং এর নামে কোমলমতি ছাত্রদের প্রতারণা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবেল ছাড়া বিস্ময় জাগানিয়া টেস্ট-যুদ্ধ

পরবর্তী

এরশাদ হাসপাতালে

পরবর্তী

এরশাদ হাসপাতালে

ফেরত ১শ’ ২২ অভিবাসীকে স্বজনদের কাছে হস্তান্তর

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT