রাজধানীতে কলেজ ছাত্রীকে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই। গুলিবিদ্ধ ওই ছাত্রীর নাম নাফিতা রেজওয়ান উচ্ছ্বাস। শিল্পপতির মেয়ে নাফিতার অবস্থা আশঙ্কাজনক।
এটিএম বুথ থেকে টাকা তুলে এক বন্ধুর সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের কাছে নাফিতার গতিরোধ করে ৬ অস্ত্রধারী। এর এক পর্যায়ে নাফিতার দিকে গুলি ছুড়ে টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা।







