রাজধানীর ভাটারা এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ চক্রের নাইজেরিয় একজন অভিবাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। জন মুস্তফা নামে আটক ওই ব্যক্তি প্রতারক চক্রটির বাংলাদেশ এজেন্ট হিসাবে কাজ করছিলো।
চক্রটি বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কাজ করতো। সেইসাথে ইমেল ও সামাজিক গণমাধ্যমে বিভিন্নজনকে ডলারের লোভ দেখিয়ে প্রতারণা করতো। সম্প্রতি অফ্রিকার একটি ব্যাংক থেকে অর্থ জালিয়াতি করেছে তারা। ওই কাজে সে একাই লাভ করেছে ৭.৫ মিলিয়ন মার্কিন ডলার।
মুস্তফা বাংলাদেশে বসে ফোন ও ইমেইলের মাধ্যমে অফ্রিকায় তার এজেন্টের সাথে যোগাযোগ রাখতো বলে স্বীকার করেছে।







