চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে আলাদা রঙে ৪ হাজার বাস নামবে তবে…

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৮:৩৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
জনপদ, ঢাকা
A A

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মতিঝিলগামী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফরহাদ। ওপারে সিগনালে আটকে আছে মিরপুর-মতিঝিল রুটে চলা কয়েকটি বাস। সেদিকে তাকিয়ে আছেন বিলকিস আক্তার, তার গন্তব্য গুলিস্তান।

সিগনাল ছাড়তেই বাসগুলো যাত্রী তুলতে শুরু করে দিল প্রতিযোগিতা। যাত্রী তুলতে থাকা একটি বাসের সামনের পথটা পুরোটাই আটকে দিল বেশি যাত্রী তুলতে আসা আরেকটি বাস। ফরহাদ মতিঝিলগামী বাসটিতে উঠতে পারলেও বিলকিস দুই বাসের রেষারেষির কারণে গেটের কাছেই যেতে পারলেন না।

এই পরিস্থিতি আপাততঃ কাল্পনিক হলেও রাজধানীর জনপরিবহনে বিশেষ করে বাসে যাতায়াত করা প্রত্যেক নগরবাসীর কাছেই চেনা চিত্র এটি। একই রুটে চলাচল করা বাস কিংবা একই কোম্পানির বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় যাত্রী ভোগান্তি আগামী ১-২ বছরেই দূর হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।

রাস্তায় নামবে ৪ হাজার নতুন বাস। এজন্য রাজধানীর ১৬৯ টি বাস রুটকে ৬-৭ টি রুটে রূপান্তর করে একটি রুটের জন্য নির্দিষ্ট একটি রঙের বাস চালু করা হবে। এই বাসগুলো পরিচালিত হবে সম্পূর্ণ নতুন ব্যবস্থায়। প্রচলিত ব্যক্তিমালিকানা ব্যবস্থায় পরিবর্তন এনে শেয়ার হোল্ডিং কোম্পানির মতো কর্পোরেট বাস কোম্পানি করার চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে রাজধানীর গণপরিবহনের প্রধান ভরসা বাসে বিশৃঙ্খলা দূর করাটা ‘পাহাড় সমান দায়িত্ব’ উল্লেখ করে তিনি বলেন,‘ বাস মালিকরা ৪ শতাংশ হারে বাস কেনার জন্য ব্যাংকঋণের ব্যবস্থা করা, পুরোনো বাসগুলো সরকারের পক্ষ থেকে কিনে নেওয়া, ভাড়া পুনর্র্নিধারণ করা এবং ঢাকায় পাঁচটি বাস ডিপো নির্মাণ করার শর্ত দিয়েছেন। অথচ সাড়ে ৪ শতাংশ সুদের হারে ব্যাংকঋণ আমেরিকা ছাড়া অন্য কোথাও আছে বলে শুনিনি। ৫ হাজার পুরোনো বাস কে কিনবে? ৫টি ডিপোর দাবি জানানো মালিকেরা একটি ডিপোও কি ঠিকমতো রেখেছেন?’

উত্তরের মেয়র গণপরিবহনে আধিপত্য কায়েম করে অসাধুচক্র জনগণকে জিম্মি করে রেখেছে এমন অভিযোগ করে বলেন, ‘সব প্রতিবন্ধকতা বিবেচনায় নিয়ে যা করতে হয় তা করবো। অল্প কিছু মানুষ শত শত কোটি টাকা কামাচ্ছেন। তবে সেটা সঠিক পথে নয়।’

Reneta

মঙ্গলবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি অ্যাপ উদ্বোধন করতে এসে এসব কথা জানান উত্তরের মেয়র।

তিনি বলেন, ‘কে কার আগে গিয়ে কত যাত্রী ওঠাবে এই নিয়ে চলে পথরোধ, ওভারটেকিং, দুই বাসের ঠেলাঠেলি। এরকম পরিস্থিতির পরিবর্তন আনা এখন সময়ের দাবি। এজন্য বাসের প্রচলিত মালিকানা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। বাস মালিকরা অনেক শর্ত দিয়েছে। এসব নিয়ে গত দেড়-দুই বছর আলোচনার পর এরকম সমঝোতায় পৌঁছাতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকার ১৬৯ টি রুটকে ৬-৭ টি রুটে আনা হবে। এরপর ৬-৭ রঙে ৪ হাজার বাস নামানো হবে। বাসগুলোর মালিকরা শেয়ার হোল্ডিং কোম্পানির মতো নিজ নিজ বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশ পাবে।’

মেয়র আনিসুল বলেন, ‘যদিও এই কাজটি শুধু সিটি কর্পোরেশনের নয়। তবুও গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সাধ্যমতো চেষ্টা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশননতুন বাসবাস মালিকমেয়র আনিসুল হকলোকাল বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT