সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন রাজধানীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার।
হামলার জন্য একই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বাসিত খান বাচ্চুর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শফিকুল ইসলাম।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাচ্চু ফোন করে তাকে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ডেকে আনেন। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরেই শফিকুলের দু’পায়ে ৪টি গুলি করে কাউন্সিলরের লোকজন।
মুগদা থানায় ফোন করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন শফিকুল ইসলাম। তিনি বলেন, কাউন্সিলরের চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে গুলি করা হয়েছে।






