হরকাতুল জিহাদের আদলে গড়া বাংলাদেশ জিহাদী গ্রুপের প্রধানসহ এই সংগঠনের অর্থায়নকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে হরকাতুল জিহাদের এক নেতাসহ আটক ৯ জনের জিজ্ঞাসাবাদে দেওয়া সূত্র থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। মিন্টু রোডের ডিবি অফিসে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকের সময় তাদের কাছ থেকে ১৬ রাউন্ড গুলি ও ৩টি পিস্তল উদ্ধার করা হয়।







