চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজকোটেই সিরিজ জয়ের উৎসব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম ম্যাচে পাওয়া জয় পাল্টে দিয়েছে গোটা বাংলাদেশ দলকে। প্রবল আত্মবিশ্বাস সঞ্চার করেছে দিল্লির মাঠের দুর্দান্ত পারফরম্যান্স। রাজকোটে টাইগাররা সেই ধারাবাহিকতা দেখাতে পারলে বৃহস্পতিবার রাতটি টাইগারপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে মহোৎসবের।

ভারতকে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজে হারানোর গৌরবে নাম লেখাতে শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই চলবে বাংলাদেশের। জয়টি যদি রাজকোটে দ্বিতীয় ম্যাচেই চলে আসে তাহলে মাহমুদউল্লাহ-মুশফিকরা নাগপুর যেতে পারবেন হোয়াইটওয়াশের মিশন নিয়ে।

খেলোয়াড়রা বিশ্বাস করতে শুরু করেছেন ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব। সেই বিশ্বাসের প্রতিফলন মাঠের খেলায় দেখার অপেক্ষা এবার। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ব্যাট-বলের পরীক্ষা।

Banglabid

বাংলাদেশ জিততে পারলে সাফল্যের মুকুটে যোগ হবে নতুন পালক। বড় অর্জনের হাতছানি নিয়ে ভারত-বধে ঝাঁপিয়ে পড়বে টিম টাইগার্স। হেরে গেলে সুযোগ থাকবে শেষ ম্যাচে। তৃতীয় টি-টুয়েন্টির দিন বাংলাদেশ পূর্ণ করবে অভিষেক টেস্ট খেলার ১৯ বছর। ঐতিহাসিক একটা দিনেই পড়েছে ম্যাচটি। বাংলাদেশ দল নিশ্চিতভাবেই চাইবে তার আগে রাজকোটেই সিরিজ নিশ্চিত করতে। আর প্রথম টেস্ট খেলার ২০তম বছর শুরুর দিন টি-টুয়েন্টি সিরিজের ট্রফি মাথার উপর উঁচিয়ে ধরতে।

ওয়ানডে সিরিজে একবার ভারতকে (২-১) হারিয়েছিল বাংলাদেশ। সেটি ছিল ঘরের মাটিতে, ২০১৫ সালে। ভারতের মাটিতে ভারতকে ম্যাচে হারানোর অভিজ্ঞতা প্রথম হয়েছে চলতি সিরিজেই। যেকোনো মাঠেই তাদের বিপক্ষে টি-টুয়েন্টি জয় প্রথম। টানা আট ম্যাচ হারের পর মুখোমুখি নবম দেখায় মিলেছে সাফল্য। দশম দেখায় যদি দ্বিতীয় জয়টি চলে আসে, তবে তো রাজকোটেই নির্ধারণ হয়ে যায় সিরিজের ভাগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবাপেকে পাওয়ার দৌড়ে লিভারপুলও

পরবর্তী

সেরা অভিনেতা শাকিব-শুভ, সেরা অভিনেত্রী তিশা

পরবর্তী

সেরা অভিনেতা শাকিব-শুভ, সেরা অভিনেত্রী তিশা

বার্সার কোচ হবেন মেসির স্বদেশী?

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT